বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দেশ-বিদেশে যারা সাইবারক্রাইম চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার,জুড়ী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে থানা প্রাঙ্গনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন করের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মো. নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।

সুধী সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন, উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র সরকারি কর্মকর্তা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদফতরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩ শত ৫০ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভিত বিশিষ্ট চারতলা আধুনিক জুড়ী থানা ভবন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102