বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সৌদি বিমানবন্দরে হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৮২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

শুক্রবার জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সৌদি আরবের জিযান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ বাংলাদেশি, ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন। হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে- এ ঘটনার জন্য দায়ী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

দেশটির বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হামলায় দুর্বৃত্তরা বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102