সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

হাসপাতালে ভর্তি আরো ১৫০ ডেঙ্গুরোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৫০ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৮৮৬ জন। এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতলে ভর্তি থাকা ৮৮৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭২৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৭ জন।

শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৫০ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৭ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৩ জন ভর্তি হন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে শুক্রবার (৮ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৭৩৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ১৯ হাজার ৬৯৪ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং অক্টোবরের আজ পর্যন্ত ১ হাজার ৪৯৭ জন রোগী ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং অক্টোবরে ৪ জন মারা যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102