বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়কে সক্ষম করতে কাজ চলছে: তাজুল ইসলাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ করতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে সক্ষম ও শক্তিশালী করার কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম-মৃত্যু নিবন্ধন আয়োজিত ‘জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে’এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ করতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে সক্ষম ও শক্তিশালী করার কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। 

জন্ম নিবন্ধন করা থাকলে যেকোনো সরকারি সুবিধা নেয়া এবং দেয়া সহজ হয় উল্লেখ করে  তাজুল ইসলাম বলেন, যত দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যাবে ততো বেশি আমরা আপডেট থাকব। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে সক্ষম করার অনেক উদ্যোগ নেয়া হয়েছে। আইন এবং বিধিমালায় যদি কোথাও সমস্যা থাকে সেগুলোরও সমাধান করা হবে। 

অনৈতিক পন্থা অবলম্বন করে অনেক সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়ে থাকে মন্তব্য করে তিনি বলেন,  এটা যাতে না করতে পারে সেজন্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিনামূল্যে করে দেয়া যায় কি না তা সরকার পর্যালোচনা করে দেখবে জানিয়ে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি রয়েছে, সেখানে এই বিষয়টি উত্থাপন করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

।স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিসেস ভেরা মেন্ডনকা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় রেজিস্টার জেনারেল মুস্তাকিম বিল্লাহ ফারুকী স্বাগত বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102