বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিতর্কিত সাংবাদিক কনক সারোয়ারের বোন রাকা আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাকার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করায় তাকে আটক করা হয়েছে।

অভিযানের সময় রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জার্নালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

জানা যায়, রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন। তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী।

র‍্যাব সূত্র জানায়, দেশ ও দেশের বাইরে বসবাস করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। এদের বেশ কিছু সদস্য বিদেশে অবস্থান করে দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করা হয়   গ্রেপ্তারকে জিঙ্গাসাবাদের ভিত্তিতে র‍্যাব জানায়, রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিল।

নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102