শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বাড়তে পারে বৃষ্টি, দিনের তাপমাত্রা কমতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: রাজধানীসহ ভ্যাপসা গরমে অস্থির দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি। তাই তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ভারতের বিহার ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, আর লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হয়েছে। খুলনায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102