বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শীতে ভয়াবহ রূপ নিতে পারে ফ্লু, বলছেন গবেষকরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনা মহামারির গতিবিধির দিকে নজর রাখতে গিয়ে নতুন একটি বিষয় লক্ষ্য করছেন বিজ্ঞানীরা। তা হলো- আসছে শীতে পরিচিত একটি রোগ করোনা মহামারির পাশাপাশি ভয়াবহ রূপ নিতে পারে। বিস্ময়কর হলেও সত্য যে, ইনফ্লুয়েঞ্জা নিয়ে তার এ সতর্ক বার্তা দিয়েছেন। বিশেষ করে শীতপ্রধান দেশগুলোতে এটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। খবর এনডিটিভির। 

স্থানীয় সময় বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এতে দেখানো হয় যে, কোভিড-১৯ এর টিকার সঙ্গে ইনফ্লুয়েঞ্জার টিকা গ্রহণকারীরা সামনের দিনগুলোয় অধিকতর সুরক্ষায় থাকবেন। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে দেখা দিয়েছে ফ্লু’র সংক্রমণ। 

এ প্রসঙ্গে পেরিসে এক সম্মেলনে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের মহামারি বিশেষজ্ঞ নেইল ফারগুসন বলেন, ‘নীতিনির্ধারকদের এটা আসলেই উদ্বেগের বিষয়।’ 

শীতে করোনাও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি। নেইল ফারগুসন বলেন, ‘এটা খুবই সম্ভাব্য যে, আসছে শীতে কোভিড অপেক্ষাকৃত বেশি ছড়িয়ে যাবে এবং মৌসুমি ফ্লু স্বাস্থ্য ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102