বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

গুজব সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

সংসদ প্রতিনিধি: গুজব ও অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার সংসদে ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কমিটির সদস্য কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম উপস্থিত ছিলেন।

সভায় কমিটির ৮ম বৈঠকের কার্য বিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এছাড়াও সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরি এবং দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া নেয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102