

স্টাফ রিপোর্টার: বাল্যবিবাহ রোধে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের শপথ করিয়েছেন জেলা প্রশাস আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বুধবার দুপুরে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এ শপথবাক্য পাঠ করান।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত পাচঁটি বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলো।
এ সময় অতিথিবৃন্দ বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ বিকশিত হতে পারে না৷ সুশিক্ষিত জাতি সকল উন্নয়নের চাবিকাঠি। অল্প বয়স্ক ছাত্রীর বাল্যবিবাহ তাদের জীবনে অভিশাপ স্বরূপ। সবসময় সচেতন থাকতে হবে এ বিষয়ে৷
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিজেদের সতর্ক থাকতে হবে। সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে ৷ বাল্যবিবাহ সংক্রান্ত কোনো সমস্যায় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।