বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর, কার্ডিফ : ওয়েলসের রাজধানী কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি যারা অবদান রেখেছেন যারা আমাদের মাঝে নেই তাদের মাগফেরাত কামনা ও যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গত শুক্রবার জুম্মার পর
মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে মিলাদ ও দোয়ার মাহফিল, সিন্নি বিতরণ এবং গত রোববার ইলি কবরস্থানে সকল মুরদেগানদের কবর জিয়ারতের অনুষ্টিত হয়েছে।

দোয়া পরিচালনা করেন মসজিদ খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। মাহফিলে কারী শাহ্ মোহাম্মদ তসলিম, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ আনসার মিয়া ও কমিউনিটির নেতৃবৃন্দ সহ মুসল্লিয়ান‌বৃন্দ্ উপস্থিত ছিলেন।
দোয়ার মাহফিল ও সিন্নির সাবিক ব্যাবস্থাপনায় ছিলেন
শাহ জালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আক্তারুজ্জামান কোরেশী (নিপু), সেক্রেটারি এস,আই চৌধুরী (বাবলু) ,ট্রেজারার সামসুল আলম উজ্জ্বল , হামিদুর রহমান (লিলু),এম ময়নু চৌধুরী ,
আব্দুল বাছিত ( বাচ্চু), আলহাজ্ব আব্দুল মুকিত ( বাদল), ফানির মিয়া তরফদার ( সেলিম) ,এম,ডি কয়েস মনসুর আহমদ, শেখ সুমন তরফদার ও শামীম চৌধুরী।

দোয়ার মাধ্যমে মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি যারা অবদান রেখেছেন যারা আমাদের মাঝে নেই তাদের মাগফেরাত কামনা ও যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা সহ বাংলাদেশ ও মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামীন যেনো মানবজাতিকে মরনব্যাধি করোনা থেকে রক্ষা করেন এই কামনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102