বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

প্রকল্পে দুর্নীতি-অপচয় হয়, বন্ধে চাপ অব্যাহত আছে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি-অপচয় হয় বলে স্বীকার করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে তা বন্ধে সরকারের পক্ষ থেকে চাপ অব্যাহত আছে বলেও জানান তিনি।

সোমবার (২৭ সপ্টেম্বের) দুপুরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল রেচিলিয়েন্ট প্রোগ্রাম (এনপিআর) কর্মসূচির আওতায় তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রকল্পে দুর্নীতি-অপচয় হয়, অস্বীকার করছি না। এটা বাস্তব জগত। আমরা হতাশ হই না। আমরা চাপ অব্যাহত রাখছি। আমাদের আইন কানুনের মাধ্যমেই সব করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ যেতে পারবো না। আইন কানুন যেগুলো আছে খাতাপত্রে, সেগুলো মেনেই আমাদের কাজ করতে হয়।’

জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্পন্ন করতে হবে। মানের সঙ্গে আপস করা যাবে না। পরিকল্পনা কমিশনের কাজ প্রকল্প আটকানো নয়। প্রকল্প অবশ্যই মানসম্মত হতে হবে। প্রকল্প মানুষের স্বার্থে নিতে হবে। আমরা চাই দ্রুত কাজ হোক। তবে আইন কানুনের মধ্যে থেকে কাজ করতে হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ইয়ামিন চৌধুরীরর সভাপতিত্বে কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, বিবিএসের মহাপরিচালক মো. তাজুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102