বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে শহরে সিএনজি চলাচল বন্ধের সিদ্ধান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন


জেসমিন মনসুর : আগামী ১ অক্টোবর থেকে মৌলভীবাজার শহরে চলবে না সিএনজি। রোববার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সাংবাদিক ও পরিবহন মালিক নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১ অক্টোবর থেকে শহরে নির্দিষ্ট পরিমাণ বৈধ কাগজপত্রধারী সিএনজিচালিত অটোরিকশা (টমটম) চলাচল করবে। শহরের ভেতরে গণ পরিবহন হিসেবে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। সেক্ষেত্রে চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত গণপরিবহন করা সিএনজি চলাচল বন্ধ হয়ে যাবে। তবে শহরের বাইরে থেকে আসা সিএনজিগুলো শহর অতিক্রম এবং রিজার্ভ সিএনজি চলাচল করতে পারবে।

সভায় আরও যেসকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হলো অনিবন্ধিত কোনো সিএনজি চলতে দেওয়া হবে না। এছাড়া নতুন করে কোনো সিএনজি ও টমটমের নিবন্ধন দেওয়া হবে না। কোনোভাবেই ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে পারবে না।

এছাড়া শহরকে যানজটমুক্ত রাখতে শহরে জেব্রা ক্রসিং অঙ্কন করা হবে।চাঁদনীঘাট ও শেরপুরে সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হবে।শ্রীমঙ্গল সড়কে উপযুক্ত স্থানে ট্রাক স্ট্যান্ড নির্মাণ করা হবে।ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।ট্রাফিক চত্ত্বর নির্মাণ করা হবে। নির্মাণ সামগ্রী রাস্তা হতে অপসারণ করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ডা. সাদিক আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, পরিবহন নেতা রশিদ উদ্দিন আহমদ, এমদাদুল হক চৌধুরী, আবদুল রহিম আনসার প্রমুখ।

এদিকে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর চীফ প্রেট্রন ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড. প্রতিষ্ঠাতা প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর.
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড.এর সভাপতি সৈয়দ নওশের আলী খোকন একযুক্ত বিবৃতিতে
মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে সিএনজি চলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102