মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রবীন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, সাংবাদিক ও কলামিস্ট ও ইউকেবিডিটিভির উপদেষ্টা আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বিকেলে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। 

যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট এ সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102