শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সতের হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৭ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতলে এবং ৫৭ জন ঢাকার বাইরে ভর্তি আছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৯ জন রোগী ভর্তি আছেন। 

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৫ হাজার ৯৫৭ জন রোগী। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102