রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২, আহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনটিতে ডাকাতির ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে একজন জামালপুর পৌর শহরের ইকবালপুরের বাসিন্দা নাহিদ (৪০)। অপরজনের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, তার বয়স আনুমানিক ৪০ বছর। এ সময় আহত হয়েছেন ইসলামপুর উপজেলার মাঝপাড়ার বাসিন্দা হিরু মিয়ার ছেলে রুবেল (২২)। এখন তিনি জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা।

তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনে ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102