শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজধানীতে বাস থেকে ৫৮টি স্বর্ণের বার জব্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মালিবাগ থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের বাসে দুবাই থেকে বিমানে আসা অবৈধ স্বর্ণ পাচার করবে এক দল পাচারকারী। এরপর বাসে করে দেশের অভ্যন্তরে অন্যতম বড় চালানটি নেয়া হবে সাতক্ষীরা সীমান্তে।

এমন তথ্যের ভিত্তিতে সোহাগ পরিবহণের এক বাসে অভিযান চালিয়ে ৫৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সম্প্রতি রাজধানীর মালিবাগের এই অভিযানে বাসচালকসহ তিনজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংস্থার মহাপরিচালক জানান, এসব স্বর্ণ বিদেশ থেকে এনে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে পাশের দেশে পাচার করা হচ্ছিল।রাজধানীর মালিবাগ থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল সোহাগ পরিবহনের ওই বাস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ট্রাফিক সিগনাল এলাকায় পৌঁছালে শুল্ক গোয়েন্দা টিম গাড়িতে উঠে তল্লাশি শুরু করে। এতে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়া।

দীর্ঘক্ষণ তল্লাশি শেষে আনুমানিক সকাল ৯টার দিকে বাসের চালকের সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ছয় দশমিক ৭২ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। কাকরাইলের আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সংস্থার মহাপরিচালক।

এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে। তারা হলেন, গাড়িচালক শাহাদাৎ হোসেন, হেলপার ইব্রাহিম ও গাড়ির সুপারভাইজার তাইকুল ইসলাম। শুল্ক গোয়েন্দার অধিদপ্তরের মহাপরিচালক জানান, এসব স্বর্ণ বিদেশ থেকে এনে বাংলাদেকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে পাশের দেশে পাচার করা হচ্ছিল।

স্বর্ণবার উদ্ধারের ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করে নেয়া হবে পরবর্তী ব্যবস্থা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102