শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টঙ্গী রেললাইনে আগুন দিল বিক্ষোভকারীরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে টঙ্গী রেলগেট এলাকায় অগ্নিসংযোগ করেছে একদল বিক্ষোভকারী। এতে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শতাধিক বিক্ষোভকারীর একটি দল ওই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রায়হান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের অপসারণসহ উপযুক্ত বিচারের দাবিতে টঙ্গী স্টেশনরোড ও আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।

একপর্যায়ে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে রেলগেটে বর্জ্য এনে তাতে অগ্নিসংযোগ করে। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে বিক্ষোভকারীদের রেলগেট এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

টঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রাজশাহী রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওইসব রেলপথের কমপক্ষে আটটি ট্রেনের যাত্রা বিলম্ব ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কমপক্ষে দেড় ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের শাস্তি ও দলীয় পদ থেকে অপসারনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের এক পক্ষের নেতাকর্মীরা। টঙ্গীর চেরাগ আলী, স্টেশন রোড, হোসেন মার্কেট, বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করে তারা। তবে বিক্ষোভকারীরা কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা চলছিল। 

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, একটি মহল তার উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে ফেসবুকে সুপার ভিডিও এডিট করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তিনি ওই ভিডিও’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102