বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত প্রেসক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারত প্রেসক্লাবের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাব সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ভবিষ্যতে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে পেশাগত নানা কর্মসূচি পালন করতে পারবে। 

সম্প্রতি জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন দিল্লী সফর করেন। এসময় প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখারিয়ার সঙ্গে দুই ক্লাবের পক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দুই ক্লাবের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার , সাবেক সভাপতি গৌতম লাহিড়ীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকপত্রটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন।

এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে প্রতিবেশী ভারতের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102