বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

করোনায় ৪ মাসে সর্বনিম্ন মৃত্যু, আক্রান্ত ১৫৬৫ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এটি চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ২৭ মে ২২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে তিন মাস ২৪ দিন পর সবচেয়ে কম মৃত্যু হলো।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৬ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮১০টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন। চট্টগ্রাম বিভাগে ৫ জন। খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102