বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মানুষ নিঃস্ব হওয়ার পর ব্যবস্থা নিচ্ছে সরকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: দেশের ক্ষুদ্রঋণসহ বিভিন্নখাতে প্রতারণা করা ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলেও তা দেরিতে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার তখনই পদক্ষেপ নিলো, যখন আমি নিঃস্ব হয়ে গেলাম। এ সময় ই-কমার্স প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সুদের ব্যবস্থা বন্ধের নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন হাইকোর্ট। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হাইকোর্ট বলেন, দেশের মানুষ দরজা-জানালা বন্ধ করে শান্তিতে ঘুমাবে কিন্তু আমাদের দরজাগুলো কেন খোলা? মানুষের টাকাগুলো কেন লুট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে। এটা আমরা দেখতে চাই, পরীক্ষা করতে চাই। আমরা এ বিষয়ে আদেশ দেবো।

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক বলেন, সরকার যে ব্যবস্থা নিচ্ছে না তা কিন্তু নয়। এহসান গ্রুপ ও ই-ভ্যালির জড়িতদের গ্রেপ্তার করেছে। ব্যবস্থা নেয়া হচ্ছে। তখন আদালত আরও বলেন, সরকার তো ব্যবস্থা নিচ্ছে কিন্তু কখন? যখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102