বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

কৃষি কর্মকর্তা ১৬৫০ জনের যোগদানে বাধা নেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এক হাজার ৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আনা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। ফলে এক হাজার ৬৫০ জন কাজে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

এর আগে গত বৃহস্পতিবাবর এ সব কৃষি কর্মকর্তাদের বিষয়ে আনা রিটে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন সংক্ষুব্ধরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জানুয়ারি এক হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের পরীক্ষা শেষে ২০২০ সালের ১৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে কোটা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ না করে প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে আবেদন করেন মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ৩৪ প্রার্থী। এতে ফল না পেয়ে মো. রাশেদুল ইসলামসহ চাকরি প্রার্থী ৩৪ জন রিট আবেদন করে। পরবর্তীতে আরও অনেকে রিট করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102