বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৯০ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৩৮ জনের মৃত্যু এবং এক হাজার ৯০৭ জন রোগী শনাক্ত হয়।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৮৯৬ জনের। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৬৬৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৪৫ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৬৭৬, ময়মনসিংহে ৪৫, চট্টগ্রামে ২৪৩, রাজশাহীতে ৩৫, রংপুরে ৭৭, খুলনায় ৫৮, বরিশালে ২৫, সিলেটে ৩১ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৩৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ১৯ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ১৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৩, খুলনায় ৩, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102