বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

কক্সবাজারের সাফারি পার্ক হবে বিশ্বমানের : বনমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৮৪ এই পর্যন্ত দেখেছেন

কক্সবাজার প্রতিনিধি:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘কক্সবাজারের ডুলাহাজারায় অবস্থিত জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাফারি পার্কে পরিণত করা হবে। আন্তর্জাতিক মানের সাফারি পার্কে পরিণত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

শনিবার (১৩ মার্চ) কক্সবাজারের ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বনমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অধিকতর উন্নয়ন প্রকল্পসহ (২য় পর্যায়) সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ‘সাফারি পার্কের সকল প্রাণীর খাদ্য সরবরাহ, আবাসস্থলের সুব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও সাফারি পার্কে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এসময় বনমন্ত্রীর সঙ্গে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউকেবিডি/সা/কক্সবাজার

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102