বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

স্কটল্যান্ডে সহকর্মীর ছুরিকাঘাতে বাংলাদেশি শেফ নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে ১৭ সেপ্টেম্বর শুক্রবার স্কটল্যান্ডের বাংলাদেশি মালিকাধীন একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের শেফ নিহত হয়েছেন। নির্মমভাবে নিহত হওয়া বাংলাদেশি ঐ শেফের নাম সেলিম। বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে। পিতার নাম মরহুম সাদই মিয়া। দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাসের পর মাত্র কয়েকদিন পূর্বে স্হায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছিল সেলিম। সহকর্মীর হাতে নির্মমভাবে খুন হওয়ায় দেশে ফেরা হলো না তার।

সেলিম স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রীটের বাংলাদেশী মালিকানাধীন গুলসান তান্দুরি রেস্টুরেন্টে শেফের কাজ করতেন। ঐ রেস্টুরেন্টের মালিকও তার নিজ এলাকার। রেস্টুরেন্টে স্টাফ সংকট হলে সেলিম প্রায়ই স্টাফ সংগ্রহ করে আনেন। যার ছুরিকাঘাতে প্রাণ হারালেন তাকে কিছুদিন আগে কাজে এনেছিলেন সেলিম। বাংলাদেশি ঐ সহকর্মীর সাথে আফগান পরিস্হিতি ও তালেবান ইস্যুতে রাজনৈতিক তর্ক-বিতর্ক হয়েছিল সেলিমের। তা বাক-বিতণ্ডায় রুপ নেয় এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্কটল্যান্ডের পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৪-৩৫ মিনিটের সময় ছুরিকাঘাতের সংবাদটি পায়। মারাত্মক জখম অবস্হায় সেলিমকে পুলিশ এডিনবারার রয়েল ইনফারমারিতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ ঐ সহকর্মীকে ছুরিসহ রক্তাক্ত অবস্হায় ইনভারকেটিং ষ্টেশন থেকে আটক করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102