সোমবার, ১১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

মালয়েশিয়ায় বড় শাস্তি হতে পারে ৪ বাংলাদেশির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৮ এই পর্যন্ত দেখেছেন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির দায়ে ৪ বাংলাদেশি ও একজন মালয়েশিয়ান নারী এখন আদালতের বিচারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মুখোমুখি হয়েছেন। অপহরণ করা ওই বাংলাদেশিকে বাঁচাতে হলে ৫০ হাজার রিংগিত যা বাংলাদেশি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল স্বজনের কাছে অপহরণকারীরা।
 
জানা যায়, ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১ এর পাসার মিনি মার্কেটের (মুদির দোকান) সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা (৩৯) নামে এক যুবককে অপহরণ করে ওই ৫ অপহরণকারী। অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করে। অপহরণকারী ৫ জন হলেন- বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬), মো. জসিম (৩২) ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া রমেশ(২৭)। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অপহরণ বিরোধী আইন ১৯৬১ এর ৩য় ধারার (ক) উপধারায় স্থানীয় পুলিশ অভিযোগ দায়ের করেছেন।

এ ধারায় তাদের অপরাধ প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারেন এবং সঙ্গে দোররা মারার আদেশও হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। বিচারক নুরুল হুসনাহ আমরান এর বেঞ্চে মামলাটি পরিচালনা করা হচ্ছে।  আসামি রায়হান ও জসিমের পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তান চেং ইয়েং এবং অন্য তিন আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবীই ছিলেন না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102