মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ইতালির নেতারা ফিনল্যান্ডে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৮ এই পর্যন্ত দেখেছেন

জমির হোসেন, ইতালি থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে এসে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টায় হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু ছাড়াও এসময় উপস্থিত ছিলেন সাবেক সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কেএম লোকমান হোসেন এবং ডেনমার্ক, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে সকালে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইটে আজ ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিংকির উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইতালি সফরের দেড় বছর পর এটি তার প্রথম বিদেশ সফর। নিউইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী হেলসিংকিতে দুইদিনের যাত্রা বিরতি করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102