মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে।

একই সময়ে নতুন করে এক হাজার ৯০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় একদিনে ৫১ জনের মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছিলো এক হাজার ৮৬২ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102