বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ফ্রান্সে টিকা না নেওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

টিটু প্যারিস থেকে: ফ্রান্সে কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে নির্ধারিত সময়সীমার মধ্যে করোনার টিকা না নেওয়ার কারণে বরখাস্ত করার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনা বেতনে এ সপ্তাহে তাদের বরখাস্ত করা হয়। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী যারা টিকা নেননি, এরকম তিন হাজার জনকে বুধবার নোটিস দেওয়া হয়। করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফা্রন্সে ২৭ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গত জুলাই মাসে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের আল্টিমেটাম দেন যে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। টিকা না নিলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করার কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে ধারণা দেয় যে, হাসপাতালের ১২ শতাংশ স্টাফ এবং ৬ শতাংশ বেসরকারি চিকিৎসক এখনো টিকা নেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102