মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিগগিরই বিমানবন্দরে বসছে আরটি-পিসিআর ল্যাব: প্রবাসীকল্যাণমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: প্রবাসীদের সুবিধার জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষা দ্রুততম সময়ে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের দাবিতে আজ মঙ্গলবার একদল প্রবাসীর অনশন কর্মসূচি পালনের মধ্যে দুপুরে এসব কথা বলেন মন্ত্রী।

রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ইমরান আহমদ বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ কারা করবে, সে সিদ্ধান্ত আজকেই দেওয়া হবে।

সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ এক বা একাধিক প্রতিষ্ঠান পেতে পারে। এটা ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

করোনায় দীর্ঘ বিরতির পর কয়েক মাস ধরে কাজের জন্য বিভিন্ন দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। অনেক দেশ বিমানবন্দরে করোনার আরটি–পিসিআর পরীক্ষা করে সেই সনদ নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে। সে কারণে দীর্ঘদিন ধরেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা।

দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন প্রবাসীরা। ছবি : সংগৃহীত

এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। বাকি দুই বিমানবন্দর হলো চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

এখনো সেই পরীক্ষার বন্দোবস্ত করতে না পারার কারণ ব্যাখ্যায় মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘সব দিক বিবেচনা করেই কাজটা আগানো হচ্ছে। এটি করতে গিয়েই বিলম্ব হয়েছে। আরটি–পিসিআর পরীক্ষা করতে দুই থেকে তিন ঘণ্টা লাগে, আর দুই থেকে তিন ঘণ্টা লাগবে ইমিগ্রেশনে। প্রবাসীদের জন্য সবচেয়ে দ্রুত ব্যবস্থা করতে হবে।’

মন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবিতে অনশন বসেন একদল প্রবাসী। বেলা ১১টার দিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অবস্থান নেন শতাধিক প্রবাসী। তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

অনশনে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, মন্ত্রিসভার নির্দেশের পর সপ্তাহ পেরোলেও বিমানবন্দরে পরীক্ষাগার স্থাপনের কাজ শুরু হয়নি। এ কারণে অনেক প্রবাসী কর্মস্থলে ফিরতে না পেরে বিপদে পড়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া মিরপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, ১০ বছর ধরে তিনি দুবাইয়ে কাজ করছেন। তার প্রতিষ্ঠান বারবার তাকে কাজে যোগ দিতে বলছে। কিন্তু দেশের কোনো বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগার না থাকায় তিনি যেতে পারছেন না।

সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার জরুরি ভিত্তিতে দুবাইয়ে গিয়ে কাজে যোগ দিতে হবে। এ জন্য সেখানকার সরকারের নিয়ম অনুযায়ী, আমার যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। কিন্তু এ ব্যবস্থা বাংলাদেশে নেই।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102