মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আরো ৩২১ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন।  

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে এক হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগে ১৯১ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন রোগী। মারা গেছেন ৫৪ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102