বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

মাথায় গুলি লেগে র‍্যাব সদস্যের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সদর দপ্তরে  মাথায় গুলি লেগে  শুভ মল্ল (২৬) নামের এক র‍্যাব সদস্য মারা গেছেন। তিনি পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। তবে দুর্ঘটনাজনিত নাকি আত্মহত্যা নিশ্চিত করতে পারেনি র‌্যাব। 

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উংইয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।   

তিনি বলেন, আজ দুপুর আড়াইটার দিকে র‌্যাব সদরদপ্তরে এ ঘটনা ঘটে। র‍্যাব সদস্য শুভ মল্ল দুপুরে একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এটি দুর্ঘটনাজনিত নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এএসপি আ ন ম ইমরান খান বলেন, বিকেল সুয়া ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তিনি একাই দায়িত্ব পালন করছিলেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102