বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

যশোরে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান । ফুল ও চকলেট দিয়ে বরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: করোনা মহামারির মধ্যে ১৮ মাস পর শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার সকালে যশোর জিলা স্কুলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে ফুল ও চকলেট তুলে দিয়ে শিক্ষকেরা তাদের বরণ করেছেন। বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষকেরা দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেন। শিক্ষকদের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী আজ (রোববার) থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ধারাবাহিকতায় যশোর জিলা স্কুলে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। আর উচ্ছ্বসিত শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিচ্ছে শিক্ষকেরা। বিদ্যালয় গেটে টানানো হয়েছে করোনার স্বাস্থ্যবিধি সম্বলিত ব্যানার।

রোবাবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় স্কুলটি ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্কুলের সামনে উপস্থিত হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ায়। যশোর জিলা স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে লাল গোলাপ দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করোনা হচ্ছে। সকলের মুখে রয়েছে মাস্ক।

শিক্ষার্থী সজীব বলেন, ভর্তির পর আজই প্রথম সশরীরে ক্লাসে উপস্থিত হলাম। এতদিন অনলাইনে ক্লাস করেছি। কলেজে আসতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে।

শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা করোনা সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন। এরপর কলেজের কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে অধ্যক্ষের কার্যালয় থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক। এরপর আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়।

যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বরণের এমন দৃশ্য দেখা গেছে।ওই বিদ্যালয়ে পরিদর্শনে দেখা গেছে, তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মাস্ক পরে বিদ্যালয়ের প্রধান ফটকে আসে। তারা বিদ্যালয়ের প্রবেশমুখে রাখা জীবাণুনাশকে পা মোছে ও প্রবেশমুখে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। পরে সাবান দিয়ে হাত ধুয়ে সবাই শ্রেণিকক্ষে যায়। কক্ষে এক বেঞ্চে একজনকে বসানো হয়। বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেওয়া হয়।

প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনে তৃতীয় ও পঞ্চম শ্রেণির পাঠদান করা হয়েছে। প্রথম দিনে তৃতীয় শ্রেণির ২৫০ শিক্ষার্থীর মধ্যে ১৪৪ এবং পঞ্চম শ্রেণির ১৬০ জনের মধ্যে ১০৪ জন বিদ্যালয়ে এসেছে। অভিভাবকদের কাউকে বিদ্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।’

বিদ্যালয়ের বাইরে টাউন হল মাঠে অভিভাবকদের ব্যাপক ভিড় দেখা গেছে। তাঁরা গাদাগাদি করে পাশাপাশি বসে গল্প করছিলেন। তবে ছিলেন মাস্ক পরে।

এদিকে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে ফুল ও চকলেট তুলে দিয়ে শিক্ষকেরা তাদের বরণ করেছেন। বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষকেরা দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেন। শিক্ষকদের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা।

যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সাজানো হয়েছে বেলুন দিয়ে। বিদ্যালয়ের ফটকে দাঁড়িয়ে ছিলেন শিক্ষক ও কর্মচারীরা। অভিভাবকেরা সন্তানদের প্রধান ফটকে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করেন। মাস্ক পরা শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে তাদের তাপমাত্রা মাপা হয়। এরপর তাদের সামনে চকলেটের ডালা ধরা হয়। সেখান থেকে তারা চকলেট তুলে নেয়। এ সময় যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

তমিজুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন পর স্কুল–কলেজ খুলেছে। সরকারের যে নির্দেশনা রয়েছে, সেটা মেনেই যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে করোনা সংক্রমণের হার একেবারেই কম বলে কোনো সমস্যা হবে না।’

 প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় স্কুল-কলেজ খোলার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ‘অনুকূলে’ না থাকায় দফায় দফায় ছুটি বাড়িয়ে আসছিল সরকার। গতকাল শনিবার সারাদেশের স্কুল-কলেজের এ ছুটি শেষ হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102