শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

হাসপাতালে চিকিৎসাধীন পরীমনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর গত দুইদিন আগে প্রথমবারের মতো ‘মুখোশ’ নামে একটি সিনেমার শুটিংয়ে কাজ শুরু করেন হালের এই আলোচিত চিত্রনায়িকা। কিন্তু রোববার বিকালে অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গেছেন তিনি। 

পরীমনি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

পরীমনি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন।  ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’

এর আগে পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে।  তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102