রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

অনুমোদনহীন ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অনুমোদনহীন সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। এ সময় আগাম পরীক্ষার রিপোর্ট লিখে রাখায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে পৌরশহরের দৌলতপুর এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বাইরে থাকা এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়।

নেত্রকোনার জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- মা ডায়াগনস্টিক সেন্টার, সারা ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার, হুজাইফা ডায়াগনস্টিক সেন্টার, জিহাদ প্যথলজি, ঐতিহ্য ডায়াগনস্টিক সেন্টার ও শাহজালাল (র.) ডিজিটাল ল্যাব।

এর মধ্যে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে আগাম রোগীর পরীক্ষার রির্পোট লিখে রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বৈধ কাজগপত্র না থাকায় আদর্শ ল্যাব ও মোস্তাকিম ডায়াগনস্টিক সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

অভিযান চলাকালে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দ্রুত পালিয়ে যায় এর দায়িত্বে থাকা লোকজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, যারা অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চলে গেছে সেগুলো চিহ্নিত করে রাখা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম জানান, বৈধ কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এর মধ্যে একটিতে রোগীর আগাম রিপোর্ট তৈরি করে রাখার জন্য বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102