সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

এক হাঁড়ি দই ১০ সেকেন্ডে শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোন সুযোগ নেই।

সম্প্রতি জার্মানি ও নরওয়ের রাষ্ট্রদূত দই ও বাকরখানি খেয়ে তাদের অনুভূতির কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার একটি টুইটে হাড়িভর্তি দইয়ের ছবি শেয়ার করে লেখেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল, কী যে সুস্বাদু!

আরেকটি টুইটে ‘১০ সেকেন্ড পরে’ লিখে খালি হাড়ির ছবি শেয়ার করেছেন ট্র্যোস্টার। অর্থাৎ, তিনি বোঝালেন ১০ সেকেন্ডেই এক হাঁড়ি দই শেষ করেছেন!

অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন টুইটে জানান, এক বছর আগে বাংলাদেশে আসার পর আজ প্রথমবারের মতো পুরান ঢাকায় গেলাম। প্রথম বাকরখানির স্বাদ উপভোগ করলাম। আমি আবারও আসব।

মাসখানেক হলো জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। অন্যদিকে এক বছরের কিছুটা বেশি সময় আগে ঢাকায় রাষ্ট্রদূত হয়ে আসেন নরওয়ের এসপেন রিকটার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102