বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

১৬ হাসপাতালে বাক্সবন্দি রোগনির্ণয় যন্ত্র, কারণ জানতে চান হাইকোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: দেশের ১৬ সরকারি হাসপাতালে এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি ও ভেন্টিলেটরসহ ২৮টি রোগনির্ণয় যন্ত্র বাক্সবন্দি অবস্থায় কেন পড়ে আছে, তার কারণ খুজে বের করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। পরে হাইকোর্টের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।

এর আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন হাইকোর্ট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102