বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

যশোর সদর উপজেলা উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা  করা হয়।

সদর উপজেলার এ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩২ জন। এর মধ্যে যশোরের রাজপথের লড়াকু সৈনিক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়।

আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। উল্লেখয যে, সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102