শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সরকারি কর্মকর্তাদের স্যার-ম্যাডাম ডাকার নিয়ম নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কর্মকর্তাদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো নিয়ম রুলস অব বিজনেসে নেই। এ বিষয়ে কোনো কর্মকর্তা কারো সঙ্গে দুর্ব্যবহার করলে সেটা দুর্নীতি হিসেবে গন্য হবে।

তিনি আরও বলেন, স্যার মানে মহোদয়। সেবা নিতে গেলে যদি অভ্যর্থনা জানানো না হয়, সেটাই অন্যায়। এটাও একধরনের দুর্নীতি। কর্মকর্তাদের মনে রাখতে হবে আপনার আচরণ সরকারের আচরণ। কারণ কর্মকর্তাদের অফিস মাননীয় প্রধানমন্ত্রীর আচরণ। এ ধরনের কোনো নিয়ম নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102