শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী সাতকানিয়া ভূমি অফিস উদ্বোধন করবেন আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: সাতকানিয়ায় ২ কোটি সাড়ে ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন।

এর আগে গেল বছরের ১৪ জানুয়ারি এ ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। ১ কোটি ৮৭ লাখ টাকায় ভবনটি নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কন্টিনেন্টাল কনস্ট্রাকশন। 

পরে আরও সাড়ে ২২ লাখ টাকা বাড়িয়ে ভবনটি নির্মাণে খরচ হয় ২ কোটি সাড়ে ৯ লাখ টাকা।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার সজীব রুদ্র জানান, বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি সাতকানিয়া প্রান্ত থেকে কেউ যুক্ত থাকবেন না, তবে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখানো হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102