

নাজমুল সুমন: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী নেতৃবৃন্দ। ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর, যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা এডভোকেট মোঃ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ।
শোকবার্তায় জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমাদের গর্ব আর গৌরবের মহান সংবিধানে স্বাক্ষরকারী বৃহত্তর সিলেটের সর্বশেষ গণপরিষদ সদস্য সেই ষাটের দশকের শুরুতে ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করা এক সফল জীবনের পরিসমাপ্তি হলো। বঙ্গবন্ধুর আদর্শে গোটা জীবন রাজনীতি করে গেছেন এডভোকেট লুৎফুর রহমান। প্রয়াত লুৎফুর রহমান সেই ভাগ্যবানদের একজন, যিনি বাঙালির স্বাধিকার থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটি পর্বে যুক্ত থেকেছেন, বঙ্গবন্ধুর সাহচর্য পেয়েছেন, জাতিরজনকের কন্যার সাথে রাজনীতি করেছেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশের দূর্বিষহ সময় পার করেছেন, আবার জাতিরজনকের হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতেও দেখেছেন, একইসাথে জননেত্রী শেখ হাসিনা’র এগিয়ে যাবার বাংলাদেশে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার সুযোগ পেয়েছেন। একজীবনে এতো প্রাপ্তি সত্যিই তাঁর ধৈর্য, ত্যাগ, একাগ্রতা আর আদর্শনিষ্ঠতার পরিচয় বহন করে। তিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন উল্লেখ করে মহাণ আল্লাহ রাব্বুল আল আমীন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে বিবৃতি প্রদান করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযাদ্ধা ও ইউ কে বিডি টিভির উপদেষ্টা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য গোলাপ মিয়া,নিউপোর্ট যুবলীগ এর সভাপতি শাহ শাফি, সম্পাদক ফখরুল ইসলাম, যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সাধারণ সম্পাদক লিটন আলম বদরুল,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জুনেল প্রমুখ।