মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে মায়ানমারকে চাপে রাখবে ব্রিটেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গারা যেন রাখাইনে ফিরতে পারে সেজন্য মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাব। 

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশে রোহিঙ্গা জীবনমান উন্নয়নে সহায়তারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। 

সোমবার রাতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানান এবং ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্বাগত জানান। 

বৈঠকে রাব আফগানিস্তানে ইস্যুতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার লক্ষে একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ বিষয়ে  সাড়াদানের ওপর জোর দেন। তিনি কপ-২৬ সম্মেলন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তার জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102