সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :

নবনির্বাচিত এমপি হাবিবকে কাপ্তান হোসেনের অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ কাপ্তান হোসেন ইসলামী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশন, সৌদি আরব, রিয়াদ শাখার সভাপতি মোহাম্মদ কাপ্তান হোসেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় মোহাম্মদ কাপ্তান হোসেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে এ অভিনন্দন জানান।

কাপ্তান হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা-ফেঞ্ঝুগঞ্জ ও বালাগঞ্জবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।

কাপ্তান হোসেন আরও বলেন, হাবিবুর রহমান হাবিব কর্মীবান্ধব এক তরুণ নেতা ও জনবান্ধব ব্যক্তি। তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102