সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮১ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সবুজ মিয়া (৪৫) ও কর্নাল মিয়া (৪৮) নামে দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ওই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ও কর্নাল ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জিআর মামলায় আদালত কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সবুজ মিয়া ও কর্নাল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই অমিতাভ তালুকদার, এসআই বিজয় দেবনাথ, এসআই সম্রাট মিয়া, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই সুফিয়ান মিয়াসহকারে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে হবিগঞ্জ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102