সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারত তিন দিনের সফরে বাংলাদেশের সেনাপ্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

শনিবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ঢাকা ছাড়েন।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। তিনি সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও পরিদর্শন করবেন সেনাপ্রধান।

ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও জেনারেল শফিউদ্দিন বৈঠক করবেন। সফর শেষে ৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102