রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিএসএমএমইউতে ২০ হাজার লিটারের অক্সিজেন ট্যাংক উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাংক, সংস্কারোত্তর টিএসসি এবং পুনঃসংস্কারোত্তর টিচার্স লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে এই অক্সিজেন ট্যাংকের উদ্বোধন করেন। এর আগে তিনি এ ব্লকের সামনে ও বিশ্ববিদ্যালয়ের বটতলার পশ্চিম দিকে সংস্কারোত্তর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং বি ব্লকের আড়াই তলায় পুনঃসংস্কারোত্তর টিচার্স লাউঞ্জেরও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভিড আক্রান্ত রোগীর পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা রোগীদের যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, একইভাবে যেসব রোগীর অপারেশনের প্রয়োজন তাদেরও অক্সিজেনের দরকার হয়। সে কারণেই কোভিড ও নন-কোভিড উভয় ধরনের রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এই অক্সিজেন ট্যাংক চালু করা হলো।’

তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার স্বল্পতম সময়ের মধ্যে টিকার কার্যকারিতা নিয়ে অ্যান্টিবডির বিষয়ে এবং করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট নির্ধারণের জেনোম সিকোয়েন্সিং বিষয়ে গবেষণা কার্যক্রম চালু করা হয়েছে। ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণায়ক ফ্লো সাইটোমেট্রি মেশিন চালু করা হয়েছে। শিগগিরেই পূর্ণাঙ্গরূপে স্টেমসেল থেরাপি চালু করা হবে। রোগীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে এবং যে কোনো পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102