শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

চিত্রনায়ক শাহীন আলম চলে গেলেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪২৯ এই পর্যন্ত দেখেছেন

চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন। কিডনিজনিত জটিলতায় তিনি সোমবার রাত ১০টা ৫ মিনিটে মারা যান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহীন আলম।জায়েদ খান বলেন, আজ (সোমবার) রাত ১০টা ৫ মিনিটে শাহীন আলম ইন্তেকাল করেছেন। এখন তাকে হাসপাতালের আনুষ্ঠানিক সেরে গুলশানের বাসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা বা দাফন কখন হবে, সেটা এখনই বলতে পারছি না। পরিবারের সদস্যরা বসে সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ অপেক্ষা করতে হবে।১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাহিন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গেও কাজ করেছেন এই চিত্রনায়ক। দুই বাংলায় প্রশংসিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।​তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102