শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দেশে গেজেটধারী মুক্তিযোদ্ধা এক লাখ ৮৩ হাজার ৫৬০ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

সংসদ প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন।

শনিবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নটি টেবিলে উত্থাপন হয়।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সকল গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। ২০০২ থেকে ২০১০ এর মধ্যে যেসব মুক্তিযোদ্ধাদের নাম বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল, যাচাই-বাচাই করে প্রায় ১০ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নতুন অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭০০ সদস্যের পরিবারকে সরকার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসাবে ১৩টি পরিবারকে সন্মাননা দেওয়া হয়েছে। বাকি সন্মাননার ক্রেস্টগুলোতে মূল্যবান ধাতু রৌপ্য দ্বারা নির্মিত স্মৃতিসৌধের প্রতিকৃতি থাকায় তা নিরাপত্তা হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রেস্ট প্রাপকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102