শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডি কর্মকর্তার ইয়াবাসেবনের ভিডিও ভাইরাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটি সদর উপজেলার এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়৷

ওই ভিডিওটিতে দেখা যায়, রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। তার পাশে এক যুবক তাকে ইয়াবা সেবন করতে সহযোগিতা করছেন। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

এই বিষয়ে জানতে সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন। পরে তিনি বলেন, ‘স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ভিডিওটি করেছে। সম্পূর্ণ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, ‘মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমাকে একজন দেখিয়েছে। তিনি (রহমত ভূইয়া রানা) শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102