রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সিলেট জেলা আ’লীগের সভাপতি লুৎফুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট নগরের বেসরকারি হাসপাতাল মাউন্ড এডোরায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট লুৎফুর রহমান। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

সাবেক এ গণপরিষদ সদস্য স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিপুর গ্রামে। সিলেট নগরের আম্বরখানা বড়বাজারের বাসভবনে তিনি স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102