বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১ এই পর্যন্ত দেখেছেন

বিদেশের সকল মুক্তিযুদ্ধের আদর্শের শক্তিকে এক কাতারে আনতে প্রগতিশীল সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।খবর আইবিএননিউজ ।

তিনি ৬ জুলাই ২০২৬ (সোমবার) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপে দেশ-বিদেশের প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহবান জানান।

ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেখানে ১৮ মাসে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে একমাত্র প্রগতিশীল সাংবাদিকদের লেখনীর কারণে উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গ্রেফতার, ভয়ভীতি, দুর্যোগ উপেক্ষা করে যেভাবে সাংবাদিকরা কলম ধরেছেন তা খুবই প্রশংসনীয়। যে সকল সাংবাদিকগণ আওয়ামী লীগের শাসনামলে সুবিধাভোগী হননি তারাই সবচেয়ে বেশি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, বেশি সোচ্চার হয়েছেন।

নওফেল বলেন, অথচ দুর্ভাগ্য যারা সুবিধাভোগী হয়েছেন তারা ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কলম ধরেন নাই।

সাংবাদিকদের নিজস্ব পরিচয় কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটা তাদের সবচেয়ে বড় পরিচয়। এই পেশা বিশ্বব্যাপী অনেক গুরুত্ব বহন করে জানিয়ে সাবেক শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতে এবং একজন মুজিব আদর্শের সাংবাদিক হিসেবে আপনাদের অবদান খুব বেশি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আদর্শিক কাজগুলো তেমন করতে পারে নাই। আওয়ামী লীগ বক্তব্য, সমাবেশ নির্ভর ছিলো, দলীয় নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা থেকেও অনেকটা পিছিয়ে ছিলো বলে মনে করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, বর্তমান প্রজন্ম এখন দাঁড়িয়ে গেছে, তারা এখন জয় বাংলা শ্লোগান দিচ্ছে। জামায়াত শিবিরকে ছি:ছি: দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

শেখ হাসিনার একটা মহাপরিকল্পনা আছে, সেই মহাপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের নেতারা কাজ করছেন উল্লেখ করে সাংবাদিকদের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা অপশক্তির বিরুদ্ধে ছোট ছোট করে আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরুন। আপনাদের সহযোগিতা ছাড়া মহাশক্তিগুলোকে কনভিন্স করা সহজ হবে না।
১৫ আগস্ট জাতিসংঘ এবং শত্রু রাষ্ট্রগুলোর চাপে জাতির পিতাকে হত্যা করা হয়েছে-এটা যেমন চক্রান্ত ছিলো ছিল তেমনি ৫ আগস্ট একটা ষড়যন্ত্রমুলক ক্যু হয়েছে। সেদিনও শেখ হাসিনা ও শেখ রেহেনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিলো কিন্তু সেনাবাহিনীর একটা অংশ আদর্শের কারণে সেদিন উনারা রক্ষা পেয়েছিলেন।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল জানান, জনগণ এখন ঘুরে দাঁড়িয়েছে। বাস্তবতা অনুভব করে জনগণ আওয়ামী লীগের দেশে আসার বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে চাচ্ছে। বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যা থেকে সকল শ্রেনীর মানুষ এমনকি জামায়াত, এনসিপি, বিএনপি পরিবারের বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদের নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে নিরাপদ বলে ভাবছেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটা দিক থেকে জামায়াত,ছবিএনপি, এনসিপি এগিয়ে আছে-তা হলো পশ্চিমা দেশগুলোরকে ভুল তথ্য, লবিস্ট দিয়ে তাদের পক্ষে নিয়েছে। এই ভুল তথ্য ভাঙতে সাংবাদিকদের লেখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তারাই তাদের কলমের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর কাছে সত্য উদঘাটন করতে পারবে।

ইউনূসের অবস্থানের পচন তৈরি হওয়ায় সেখানে এখন তারেককে বিকল্প হিসেবে সামনে আনা হয়েছে মন্তব্য করে মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছে যে, শেষ পর্যন্ত তারেককে ব্যর্থ প্রমাণ করেই জামায়াতকে ক্ষমতায় আনার পথ সুগম করা হবে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ১৯৭১ সালে পরাজিত দেশি-বিদেশি অপশক্তি ২০২৪ সালের ৫ আগস্ট একটি সুপরিকল্পিত (“মেটিকুলাস ডিজাইন”) কৌশল বাস্তবায়নের জন্য বিপুল অর্থ ব্যয় করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে পরোক্ষ সামরিক ক্যুর মতো একটি পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং তাদের পরিকল্পনার প্রথম ধাপে সফলতা অর্জন করে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে পরাজয়ের গ্লানি তারা কখনো ভুলে যায়নি—এমন বিশ্বাস থেকেই বলা হয়, স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে একটি কলোনিয়াল (ঔপনিবেশিক) রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তারা ধারাবাহিকভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকে শপথ নিতে হবে দেশবিরোধী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মানুষ খুন করতে পারেন না, তিনি মানবতার মা। তিনি যা করেছেন দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য করেছেন। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পরে যত মানুষ খুন হয়েছে সব বাটপার ইউনুসের নেতৃত্বে। মাইনুল হোসেন খান নিখিল নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রেস কোরের সদস্য সিনিয়র সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফিরবেন তাই এখন সবার দায়িত্ব তাঁর নিরাপদ নিশ্চিত করা।

তিনি বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ঘৃণিত।

সিনিয়র সাংবাদিক সাজেদা পারভীন সাজু’র সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ও কবি শফিক বাবু’র উপস্থাপনায় ভার্চুয়ালি এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, আহমেদ রাসেল, খোন্দকার তারেক রায়হান, এইচ এম দুলাল, সাজ্জাদ হোসেন, ওয়ারেছুন্নবী খন্দকার, জাহেদা আক্তার টুম্পা, তুলনা আফরিন, সিরাজুল ইসলাম রাজ, ব্রাক্ষনবাডীয়া২ইউএসএ.কম এর সম্পাদক ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ ও জালাল উদ্দীন প্রমুখসহ বিভিন্ন সাংবাদিক,কলামিস্ট,কবি, সাহিত্যিক, গবেষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ।

আরও বক্তব্য রাখেন নিউরো সার্জন ডাক্তার শাহনেওয়াজ বারী, শিক্ষাবিদ ডক্টর জিএম তরিকুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আনসারুল হক আনসার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102